আমাদের ভিশন
ইসলামী আদর্শে দৃঢ়, কুরআনের আলোতে আলোকিত, একাডেমিকভাবে সক্ষম এবং প্রযুক্তিতে পারদর্শী এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা দেশ, উম্মাহ এবং মানবতার কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম।
আমাদের মিশন
আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করা এবং বাংলাদেশের জাতীয় শিক্ষাব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ইসলামী শিক্ষার সুদৃঢ় ভিত্তিতে, মানসম্মত একাডেমিক শিক্ষা ও আধুনিক তথ্যপ্রযুক্তি (কম্পিউটার) প্রশিক্ষণের সমন্বয়ে নৈতিকতা, জ্ঞান ও দক্ষতাসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা।
আমাদের লক্ষ্য
আন্তর্জাতিক মানের হাফেজ ও দ্বীনি শিক্ষার্থী তৈরি,
শিক্ষার্থীদের একাডেমিক (Math ও English) দক্ষতা বৃদ্ধি,
নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ চরিত্র গঠন,
আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন,
অভিভাবক ও সমাজের আস্থাভাজন একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ।
আমাদের উদ্দেশ্য
সুসংগঠিত হিফজ ও নাযেরা কারিকুলাম বাস্তবায়ন,
জাতীয় সিলেবাস অনুযায়ী Math ও English শিক্ষা প্রদান,
আধুনিক কম্পিউটার ল্যাবের মাধ্যমে ICT প্রশিক্ষণ,
নিয়মিত আখলাক, আদব ও তারবিয়াহ ক্লাস পরিচালনা,
প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান,
ধারাবাহিক মূল্যায়ন ও গুণগত মান নিশ্চিতকরণ।
