বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে

দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন পদে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা মাদ্রাসার অফিস ফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করুন।

৩ জন নূরানী শিক্ষক (বাংলা + ইংরেজি, ইংরেজি + গণিত, আরবি)
২ জন দক্ষ হুফ্ফাজ
১ জন কম্পিউটার প্রশিক্ষক
১ জন ফুলটাইম বাবুর্চি

নুরানী শিক্ষকের দায়িত্ব ও পেশাগত কাজের বিবরণ:

  1. নুরানী পদ্ধতিতে শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের প্রাথমিক শিক্ষা প্রদান করা।
  2. শিক্ষার্থীদের সঠিক উচ্চারণ, মাখারিজ ও প্রাথমিক তাজবিদ শেখানো।
  3. নির্ধারিত বিষয়ের (বাংলা/ইংরেজি/গণিত/আরবি) পাঠদান ও পাঠ পরিকল্পনা প্রস্তুত করা।
  4. শিক্ষার্থীদের বয়স ও সক্ষমতা অনুযায়ী সহজ ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি প্রয়োগ করা।
  5. নিয়মিত ক্লাস গ্রহণ, উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখা।
  6. শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি মূল্যায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।
  7. নৈতিকতা, আদব ও ইসলামি মূল্যবোধ গঠনে ভূমিকা পালন করা।
  8. অভিভাবক ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
  9. মাদরাসার একাডেমিক সভা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করা।
  10. মাদরাসার নীতিমালা, সময়ানুবর্তিতা ও পেশাগত শৃঙ্খলা অনুসরণ করা।
যোগ্যতা:
  1. দাওরায়ে হাদীস পাশ।
  2. অনার্স/ডিগ্রি (পাশ অথবা রানিং)।
  3. নুরানী ট্রেনিংপ্রাপ্ত হতে হবে
  4. কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
  5. শিক্ষাদানের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ।
অগ্রাধিকার:
  1. পূর্বে নুরানী বা প্রাথমিক স্তরে শিক্ষাদানের অভিজ্ঞতা।
  2. শিশুদের সঙ্গে ধৈর্য ও স্নেহপূর্ণ আচরণে পারদর্শিতা।
  3. আধুনিক ও সৃজনশীল শিক্ষাদান পদ্ধতিতে আগ্রহ।

হিফজ শিক্ষকের দায়িত্ব ও পেশাগত কাজের বিবরণ:

  1. শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল পদ্ধতিতে কুরআন হিফজ শিক্ষা প্রদান করা।
  2. সহিহ তাজবিদ, মাখারিজুল হুরূফ ও সিফাতসহ কুরআন তিলাওয়াত নিশ্চিত করা।
  3. প্রতিদিন নিয়মিতভাবে নতুন সাবাক, সাত সবক ও আমুক্তা সবক গ্রহণ করা।
  4. শিক্ষার্থীদের হিফজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন ও তদারকি করা।
  5. ভুল সংশোধনে ধৈর্য, হিকমত ও উৎসাহব্যঞ্জক আচরণ করা।
  6. শিক্ষার্থীদের অন্তরে কুরআনের প্রতি ভালোবাসা ও সম্মান সৃষ্টি করা।
  7. মাদ্রাসার ইসলামি আদর্শ অনুযায়ী শৃঙ্খলা ও সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা।
  8. শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নে আদর্শ ভূমিকা পালন করা।
  9. প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের অগ্রগতি বিষয়ে প্রশাসন ও অভিভাবকদের অবহিত করা।
  10. মাদ্রাসার একাডেমিক সভা, প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করা।
  11. মাদ্রাসার নির্ধারিত পাঠ্যক্রম, নীতিমালা ও শিক্ষাগত লক্ষ্য অনুসরণ করা।
যোগ্যতা ও দক্ষতা:
  1. অবশ্যই হাফিজে কুরআন হতে হবে।
  2. তাজবিদ ও সহিহ কিরাআতের উপর ভালো দখল থাকতে হবে।
  3. হিফজ শিক্ষাদানে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  4. শিক্ষার্থীদের সঙ্গে ধৈর্য, শালীনতা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার সক্ষমতা।
  5. সময়নিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার মনোভাব।
  6. উত্তম চরিত্র ও ইসলামী আদর্শের প্রতি অঙ্গীকার।
অতিরিক্ত অগ্রাধিকার:
  1. আবাসিক হিফজ মাদ্রাসায় শিক্ষাদানের অভিজ্ঞতা।
  2. শিক্ষার্থীদের আত্মিকভাবে অনুপ্রাণিত ও দিকনির্দেশনা দেওয়ার সক্ষমতা।
  3. শিক্ষা পদ্ধতি উন্নয়নে আগ্রহ ও আগ্রহী মানসিকতা।
  4. দলগতভাবে কাজ করার মানসিকতা।

কম্পিউটার প্রশিক্ষকের দায়িত্ব:

শিক্ষার্থীদের কম্পিউটার বেসিক থেকে মধ্যম স্তরের প্রশিক্ষণ প্রদান (টাইপিং, MS Office, ইন্টারনেট, মৌলিক আইটি), কম্পিউটার ল্যাব তদারকি, প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি নির্ধারিত শ্রেণিতে গণিত ও ইংরেজি পাঠদান, পাঠ পরিকল্পনা ও শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন।

যোগ্যতা:
ন্যূনতম স্নাতক বা সমমান (কম্পিউটার/আইটি/শিক্ষা বিষয়ে অগ্রাধিকার), কম্পিউটার ও মৌলিক আইটি বিষয়ে ভালো দক্ষতা, গণিত ও ইংরেজি পড়ানোর সক্ষমতা, ইংরেজিতে যোগাযোগ দক্ষতা, সময়নিষ্ঠ ও দায়িত্বশীল মনোভাব।

বাবুর্চির দায়িত্ব:

শিক্ষার্থী ও স্টাফদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার প্রস্তুত, রান্নাঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খাদ্যসামগ্রী সঠিকভাবে সংরক্ষণ, স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নীতিমালা অনুসরণ, নির্ধারিত সময় অনুযায়ী খাবার পরিবেশন এবং ইসলামি শালীনতা বজায় রাখা।

যোগ্যতা:
বাবুর্চি হিসেবে পূর্ব অভিজ্ঞতা (মাদ্রাসা/হোস্টেল অভিজ্ঞতা অগ্রাধিকার), স্বাস্থ্যসম্মত রান্নার জ্ঞান, দেশীয় খাবারে পারদর্শিতা, শারীরিক সক্ষমতা, সততা ও সময়নিষ্ঠতা।

দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়ে দ্বীন, নৈতিকতা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অংশ নিন।

যোগাযোগ নম্বর: +8801793-353334dqintermadrasa@gmail.com