পরিচিতি
হাফিজ ক্বারী আহমদ আব্বাস একজন দক্ষ ও আদর্শ হাফিজ ও ক্বারী। তিনি দীর্ঘদিন ধরে কুরআনুল কারীমের তিলাওয়াত, হিফজ ও দ্বীনি শিক্ষাদানে নিষ্ঠা, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থীদের মানসিকতা ও বয়সভিত্তিক প্রয়োজন অনুধাবন করে স্নেহ, আদর ও প্রজ্ঞার সঙ্গে কুরআন শিক্ষা প্রদান তাঁর শিক্ষাদানের অন্যতম বৈশিষ্ট্য।
প্রশিক্ষণ
হুফফাজুল কুরআন সংস্থা, বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত
কর্মঅভিজ্ঞতা
শিক্ষক, জাবালে নূর মাদরাসা, মৌলভীবাজার
লক্ষ্য ও প্রত্যাশা
আদর, ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে কোমলমতি শিশুদের কুরআনুল কারীম হিফজ করানোর মহান কাজে নিজেকে একজন একনিষ্ঠ সহযোগী হিসেবে নিয়োজিত রাখতে আগ্রহী। শিক্ষার্থীদের হৃদয়ে কুরআনের নূর পৌঁছে দেওয়া এবং তাদেরকে আদর্শবান, শিষ্টাচারসম্পন্ন ও দায়িত্বশীল হাফিজ হিসেবে গড়ে তোলাই আমার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ও প্রত্যাশা।
